সিল্কসিটিনিউজ ডেস্ক:
একই এসময় একই স্থানে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশ ডাকায় টাঙ্গাইলের বাসাইলে আইনশৃংখলা পরিস্থিতি রক্ষায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসাইল বাসস্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুন্নাহার স্বপ্না জানান, বুধবার বিকাল ৩টায় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ বাসাইল বাসস্ট্যান্ডে সমাবেশের ডাক দেয়।
এতে করে একই স্থানে দুই দলের সমাবেশ ডাকায় আইনশৃংখলার অবনতি হতে পারে এমন আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাসাইল বাসস্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় মাইকি চলছে।










