সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বার্সা-রিয়ালের সঙ্গে সমান লড়াইয়ে সেভিয়া

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বার্সা-রিয়ালের সঙ্গে সমান লড়াইয়ে সেভিয়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জমে উঠেছে স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লা লিগায়। লিগের চলমান আসরে জায়ান্ট দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান তালে লড়ছে সেভিয়া। শনিবার রাতে রিয়াল বেটিসকে ২-১ ব্যবধানে হারিয়ে বার্সাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট অর্জন করেছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে দলটি।

 

ঘরের মাঠ স্তাদিও বেনিতো ভিয়ামারিনে এদিন পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয় তুলে নেয় সেভিয়া। ৩৬ মিনিটে বেটিসের ফুটবলার রিজা ডুরমিসির গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মারসাডো ও ৭৬ মিনিটে ইবোরা গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করেন।

 

২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করছে রিয়াল। যদিও দুই ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সেভিয়া। ২৩ ম্যাচ খেলা বার্সেলোনা ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে। আরেক শিরোপা প্রত্যাশি অ্যাতলেটিকো মাদ্রিদ ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে।

সূত্র: বাংলা নিউজ