সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বার্সা ম্যাচে ছিটকে গেছেন সিলভা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বার্সা ম্যাচে ছিটকে গেছেন সিলভা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অধিনায়ককে ছাড়াই বার্সেলোনার মুখোমুখি হচ্ছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সেন্টারব্যাক থিয়াগো সিলভাকে পাচ্ছেন না কোচ ইউনাই এমেরি। পায়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্যারিসে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচ আগামী ৮ মার্চ।

 

বার্সা ম্যাচ সামনে রেখে দলের সবশেষ ট্রেনিং সেশনে অনুশীলন করতে পারেননি সিলভা। গত শনিবারের (১১ ফেব্রুয়ারি) লিগ ম্যাচে বোর্ডেক্সের বিপক্ষেও তাকে দলের বাইরে রাখা হয়।

 

জানা যায়, ফিটনেস প্রমাণে ব্যর্থ হওয়ায় এমেরির ১৮ সদস্যের স্কোয়াডে অনুপস্থিত থাকবেন ৩২ বছর বয়সী এ অভিজ্ঞ ডিফেন্ডার। এদিকে, নিষেধাজ্ঞার কারণে কাতালানদের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচ মিস করবেন সিলভার স্বদেশী মিডফিল্ডার থিয়াগো মোত্তা।

সূত্র: বাংলা নিউজ