সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

বার্সা গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন না ভেরাত্তি

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বার্সা গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন না ভেরাত্তি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে চোখ রাখছেন মার্কো ভেরাত্তি। কিন্তু, অদূর ভবিষ্যতে ন্যু ক্যাম্পে পাড়ি জমানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পিএসজির ইতালিয়ান তারকা মিডফিল্ডার।

 

প্যারিসে সুখে থাকলেও বার্সায় যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা কঠিন হবে বলেই স্বীকার করছেন ২৪ বছর বয়সী ভেরাত্তি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শেষ ষোলোর প্রথম লেগে কাতালানদের আতিথ্য জানাবে ফরাসি চ্যাম্পিয়নরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

 

এক সাক্ষাৎকারে ভেরাত্তি বলেন, ‘যদিও আমি বর্তমানে পিএসজিতে ভালো আছি এবং নিজের বাড়ির মতোই অনুভব করছি। যে কেউই বার্সার হয়ে খেলতে পারে। তারা এখনো বিশ্বের সেরা টিম। আক্রমণভাগে ‍তাদের রয়েছে তিনজন সেরা খেলোয়াড়। ইনিয়েস্তা তো আছেনই। ইনিয়েস্তা, মেসি ও নেইমার সেকেন্ডের মধ্যে মুভ করতে পারে।’

 

মাঝমাঠে খেলার সামর্থ্যে সাবেক বার্সা আইকন জাভি হার্নান্দেজের সঙ্গে তুলনায় অভিভূত ভেরাত্তি, ‘জাভির মতো খেলোয়াড়ের সঙ্গে ‍তুলনা আনন্দের ব্যাপার। বার্সেলোনার মতো একটি টিম গৌরবের উৎস এবং এটা আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। এটা গ্রেট স্কোয়াড কিন্তু আমি বর্তমান নিয়ে ভাবছি, ভবিষ্যৎ নয়।’

সূত্র: বাংলা নিউজ