লাইফ স্টাইল

বার্ধক্যে কর্মজীবী নারীরা বেশি সুস্থ থাকেন: গবেষণা

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৯২ মিনিট পড়া
TO GO WITH 'Pakistan-Economy-Internet-Commerce' FOCUS by Masroor GILANI This photograph taken on November 19, 2015 shows Pakistani employees of online marketplace company Kaymu at work in Karachi. Women are seeing the benefits, but e-commerce presents potentially an even greater opportunity for young people in a country where roughly two thirds of the population -- of around 200 million -- are estimated to be under the age of 30. A recent economic survey by the finance ministry singled out the challenges facing youth in Pakistan, including "limited job search expertise, a mismatch between education, aspirations and employers' requirements and a lack of mobility, among other factors". AFP PHOTO / ASIF HASSAN / AFP / ASIF HASSAN (Photo credit should read ASIF HASSAN/AFP/Getty Images)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্ধক্যে কর্মজীবী নারীরা বেশি সুস্থ থাকেন বলে এমনি তথ্য জানিয়েছে একটি গবেষণা। গবেষণা বলছে, মধ্য বয়সটা যে নারী কর্মজীবনে কাটিয়ে থাকেন, বার্ধক্যে তারাই ভালো থাকেন।

তাদের দাবি, মধ্য বয়সে যেসব নারী চাকরিতে ছিলেন, তারা গৃহিণীদের তুলনায় বৃদ্ধ বয়সে শারীরিক জটিলতায় আক্রান্ত হন কম। এ ছাড়া ওইসব নারীকে

শেষ বয়সে হতাশাগ্রস্ততাও দেখা গেছে তুলনামূলক কম ও পেয়েছেন দীর্ঘায়ু। ‘ডেমোগ্রাফি’ শীর্ষক জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষণার প্রধান গবেষক, জার্মানির ‘ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফল ডেমোগ্রাফিক রিসার্চ’য়ের গবেষক জেনিফার কাপুতো। তিনি বলেন, গবেষণায় অংশ নেয়া নারীদের মধ্যে অনেকেই কাজ করেন নিম্নমানের পরিবেশে, ছোট পদে এবং পুরুষ-শাষিত কর্মক্ষেত্রে। বিভিন্ন নেতিবাচক দিক থাকা সত্ত্বেও এই কর্মজীবী নারীরা বৃদ্ধ বয়সে তাদের জীবনে কখনই ঘরের বাইরে কাজ করেননি তাদের তুলনায় স্বাস্থ্যবান ছিলেন।

গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের পরিণত বয়সী নারীদের নিয়ে করা ‘ন্যাশনাল লংডিটিউনাল সার্ভে’ নামক জরিপের তথ্য-উপাত্ত পর্যালোচনা করেন কাপুতো ও আর সহকর্মীরা।

জরিপটি শুরু হয়েছিল ১৯৬৭ সালে, যাতে অংশ নিয়েছিলেন ৩০ থেকে ৪৪ বছর বয়সী ৫১০০ নারী। ২০০৩ সাল পর্যন্ত তাদের পর্যবেক্ষণের আওতার রাখেন জরিপকারীরা, যখন এই নারীদের বয়স হয়েছিল ৬৬ থেকে ৮০ বছর।

জরিপের তথ্য বিশ্লেষণে জানা যায়, গবেষণা শুরুর সময় থেকে ২০ বছর পর্যন্ত সময়ে যেসব নারী চাকরিরত ছিলেন, তারা পরবর্তী ১৬ বছরে যারা কখনই চাকরি করেননি, তাদের তুলনায় শারীরিক ও মানসিক সমস্যায় ভুগেছেন কম। যারা চাকরি করেননি তাদের তালিকায় আছেন গৃহিণীরাও। আবার কর্মজীবী নারীদের ২০১২ সালের মধ্যে মৃত্যুবরণ করার ঝুঁকিও ছিল অন্যদের তুলনায় ২৫ শতাংশ কম।