সিল্কসিটিনিউজ ডেস্ক:
অনেকেই মনে করেন মার্কিন বা পশ্চিমারা মুক্ত সমাজের সেখানে পারিবারিক বন্ধনের তেমন কোনো গুরুত্ব নেই। আসলেই কী তাই? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পারিবারিক লাইফস্টাইল কিন্তু ভিন্ন কথা বলে।

কেননা দাম্পত্য বন্ধনের অন্যতম উদাহারণ ওবামা দম্পত্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের দাম্পত্য বন্ধন সকলের নজর কেড়েছে। হাসিখুশি ও রোমান্টিক ওবামা দম্পত্তির ছবি প্রায়ই প্রকাশ হয় গণমাধ্যমে।
মিশেন রবিনসনের সঙ্গে বারাক ওবামা বিয়ের বন্ধনে আবদ্ধ হোন ১৯৯২ সালের ৩ অক্টোবর। ২০০৮ সালে বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোন। ২০১২ সালে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ওবামা দম্পতি পরস্পরের প্রতি তাদের ভালোবাসার দরুন সকলের হৃদয় জয় করেছে। ওবামা তার প্রায় সব বক্তৃতায় স্ত্রীর নাম উল্লেখ করে থাকেন। এমনকি ক্যামেরার সামনেও দম্পত্তি হিসেবে তারা ঘনিষ্ঠতা নিয়ে রাখঢাক করেন না।
গত সোমবার ছিল বারাক-মিশেল ওবামার ২৪তম বিবাহ বার্ষিকী। এ উপলক্ষে এই দম্পত্তির রোমান্টিক কিছু মুহূর্তের ছবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নিউজ পোর্টাল বিজনেস ইনসাইডার। দেখে নিন, রোমান্টিক মুহূর্তে ওবামা দম্পত্তি।

বারাক এবং মিশেল ওবামা ১৯৯২ সালের ৩ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হোন। শিকাগো সিটি গর্ভমেন্টে মেয়রের সহকারী হিসেবে কাজ করতেন মিশেল এবং বারাক ওবামা শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলে সাংবিধানিক আইন শেখাতেন।

(ঘড়ির কাটার দিকে) : ১) ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি সেই রাতের ছবি যেদিন বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার প্রচারণার ঘোষণা দেন। ২) ২০০৭ সালে আইওয়া স্টেট মেলায় প্রচার কার্যক্রমের সময় স্ত্রীকে আনন্দোচ্ছল চুমু বারাক ওবামার। ৩) ২০০৮ সালের মিশিগান রাজ্যের ডেট্রয়েট সিটিতে নির্বাচনী সমাবেশের মঞ্চে একটি মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তারা দুজন। ৪) ২০০৮ সালে সব প্রচারে ওবামার সঙ্গী ছিলেন মিশেল।

(ঘড়ির কাটার দিকে) : ১) উদ্বোধনী মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তারা দুজন, এরপরই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ২) ওয়াশিংটন, ডিসিতে অভিষেক প্যারেড অনুষ্ঠানে হেঁটে যাচ্ছেন দুজন। ৩) প্রেসিডেন্ট হিসেবে অভিষেক রাতে মিড ওয়েস্টার্ন বল এ নাচ। ৪) ২০০৯ সালে ওবামার অভিষেক দিবসে সিক্রেট সার্ভিস এজেন্টরা তাদের চোখ সরিয়ে নিচ্ছেন ওবামা ও মিশেল তাদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার সময়।

(ঘড়ির কাটার দিকে) : ১) ২০০৯ সালের ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গভর্নরদের বলরুম নাচ অনুষ্ঠানে। ২) ২০০৯ সালের মার্চে প্রথমবারের মতো ক্যাম্প ডেভিডে যাওয়ার সময় হাতে হাত রেখে গমন। ৩) ২০০৯ সালের মার্চে হোয়াইট হাউসের রেড রুমে তারা, সঙ্গে উপদেষ্টা ভালেরি জ্যারেট। ৪) হোয়াইস হাউস থেকে তাদের প্রথম ছুটি উদযাপনের ছবির জন্য পোজ।

(ঘড়ির কাটার দিকে) : ১) ২০১০ সালে স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেস (জাতির উদ্দেশ্যে ভাষণ) শেষে মিশেলকে চুমু। ২) ২০১০ সালে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট শেষে ওবামাকে চুমু খাওয়ার পর সস্নেহে ওবামার মুখ থেকে লিপস্টিক মুছে দিচ্ছেন মিশেল (ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হচ্ছে প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠান, যেখানে নানা দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে প্রাতরাশ বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টদের)। ৩) ২০১০ সালে সেপ্টেম্বরে হোয়াইট হাউস বারান্দায় পায়চারি করার সময় মিশেলের সঙ্গে কথোপকথনরত প্রেসিডেন্ট ওবামা। ৪) ২০১১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের একটি বিরতির সময় মিশেলের সঙ্গে বারাক ওবামার দুষ্ট ফিসফিসানি।

২০১২ সালে জুনে জন এফ কেনেডি বিমানবন্দরে ফাস্ট লেডি শুভেচ্ছা জানাচ্ছেন প্রেসিডেন্ট ওবামাকে।

(ঘড়ির কাটার দিকে) : ১) এই দম্পত্তি একসঙ্গে মজা করতে জানে। ২০১১ সালে লন্ডনের উইনফিল্ড হাউসে রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপকে বহন গাড়ীর দিকে মজার মুখভঙ্গিতে তাকিয়ে তারা। ২) ওবামা মিশেলের সঙ্গে ঠাট্টা করছেন, মিশেল এটা বলার কারণে যে, এই রুমে মিশেলের প্রিয় ব্যক্তি ড. জিল বাইডেন। ৩) ২০১২ সালের মে মাসে হোয়াইট হাউসে কনসার্ট শুরুর আগে কনসার্টের প্রথম দম্পত্তি হিসেবে একান্ত মুহূর্তে দুজনের নাচ। ৪) ২০১২ সালের ১৫ জুন হোমটাউন শিকাগো উপভোগে দুজন।

(ঘড়ির কাটার দিকে) : ১) ২০১২ সালের জুনে শিকাগো ভ্যালেরি জ্যারেট মেয়ের বিয়ের অনুষ্ঠানে। ২) ২০১২ সালে অলিম্পিক বাস্কেটবল খেলা চলাকালীন সময়ে মিশেলকে ওবামার কিসক্যাম (আলোচিত ও বিতর্কিত চুমু)। ৩) ২০১২ সালের আগস্টে স্ত্রীকে আলিঙ্গনের এই ছবিটি ইতিহাস সৃষ্টিকারী ছবি- দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের পর টুইটারে পোস্ট করা এই ছবিটি সর্বকালের সবচেয়ে বেশি রিটুইট করা ছবির অ্যাখা পায়। ফেসবুকেও ছবিটি সর্বাধিক জনপ্রিয়তা পায়। ফেসবুক কর্তৃপক্ষ তাদের এক ঘোষণায় বলেছিল যে, এখন পর্যন্ত তাদের সাইটে সবচেয়ে বেশি যে ছবিটি ব্যবহারকারীরা পছন্দ করেছে, সেটি হচ্ছে স্ত্রীকে আলিঙ্গনরত ওবামার এই ছবিটি। ৪) একটি প্যারেডের অনুষ্ঠানের উদ্বোধনীতে মিশেলকে ওবামার চুমু।

(ঘড়ির কাটার দিকে) : ১) ২০১৩ সালের ২১ জানুয়ারি ওয়াশিংটন, ডিসিতে প্যারেড অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে উচ্চহাস্যরত দুজন। ২) ২০১৩ সালে কমান্ডার-ইন-চিফ অনুষ্ঠানে তাদের প্রথম নাচ শুরুর আগে মিশেলের কাছে বারাকের অনুমতি। ৩) হোয়াইট হাউজের ব্লু রুমে মিশেলকে জড়িয়ে ধরে প্রেসিডেন্ট গান করছেন ‘হ্যাপি বার্ড ডে’। ফাস্ট লেডির নতুন চুলের স্টাইল দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের। ৪) ২০১৩ সালের ২৭ জুন সেনেগালের ডাকারে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে একটি ডিনার অনুষ্ঠানে আসা দুজন।

(ঘড়ির কাটার দিকে) : ১) ২০১৩ সালে কেনেডি সেন্টারের একটি সম্মাননা অনুষ্ঠানে স্ত্রীসহ বারাক ওবামা। ২) মঞ্চে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জনহিতকর গ্রুপের উদ্দেশ্যে বক্তৃতার সময় বারাক-মিশেলের আন্তরিক চুমু। বক্তৃতায় তিনি নিম্ন আয়ের শিক্ষার্থীরা যাতে কলেজে পরিচর্যা পায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। ৩) ২০১৪ সালের মে মাসে হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রতিভা অনুষ্ঠানে চুমু শেয়ার করছেন মিশেল এবং বারাক ওবামা। ৪) হোয়াইট হাউসের দক্ষিণ লনে ১৩৬তম বার্ষিক শিশুদের মেলা ইষ্টার এগ রোল অনুষ্ঠানের একটি মুহূর্তে ব্যালকনিতে এক খেলনা মুখোশধারীর উপস্থিতিতে এই দম্পত্তির চুম্বন।

(ঘড়ির কাটার দিকে) : ১) ২০১৪ সালের কিডস স্টেট ডিনার প্রতিযোগিতার মজার একটি মুহূর্তে দুজন। ওবামা দম্পতির জন্য শিশুদের রান্না বিষয়ক এই প্রতিযোগিতায় মিসেস ওবামা এটা জেনে প্রতিক্রিয়া দেখাচ্ছে যে, প্রিয় ফাস্টফুড কী তা নিয়ে। কারণ ফাস্ট লেডির পছন্দ যেখানে ফ্রেঞ্চ ফ্রাই সেখানে প্রেসিডেন্ট জানিয়েছেন তার পছন্দ চিপস এবং গোয়াকেমল। ২) ২০১৫ সালের ৭ মার্চ মন্টোগোমারি প্রদেশের রাজধানী আলাবামায় ঐতিহাসিক ব্লাডি সানডের ৫০তম বার্ষিকীর স্মরণসভায় হাতে হাত রাখা ওবামা দম্পত্তি। ৩) ২০১৫ সালের ৬ এপ্রিল শিশুদের মেলা ইষ্টার এগ রোল উপলক্ষে হোয়াইট হাউসের ইস্ট রুমে ‘গিম্মি ফাইভ’ পোজে দুজন। ৪) ২০১৫ সালের ৭ মার্চ হোয়াইট হাউসের কূটনৈতিক রিসেপশন রুমে আয়োজিত ওয়ার্ল্ড এক্সপোতে একটি ভিডিও রেকর্ডিংয়ের জন্য প্রেসিডেন্টের সান্নিধ্যে ফাস্ট লেডি।
সূত্র: রাইজিংবিডি










