সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
মিডিয়ার সংবাদ

বাবা হারালেন সাংবাদিক নাজিম উদ্দিন খান

নিউজ ডেস্ক২৪ জুন ২০২১১ মিনিট পড়া
বাবা হারালেন সাংবাদিক নাজিম উদ্দিন খান

বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক নাজিম উদ্দিন খানের বাবা মোহাম্মদ লুৎফর রহমান খান ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মোহাম্মদ লুৎফর রহমান খানের বয়স হয়েছিলো ৬৫ বছর।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর জুরাইন মুরাদপুরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রুহুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন গেসু, কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শিপন ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ সবুজ, মোহাম্মদ সজীব,  ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রিংকুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক নাজিম উদ্দিন স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের অনলাইন বিভাগের সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি তার বাবার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

মৃত্যুকালে মোহাম্মদ লুৎফর রহমান তিন ছেলে দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন