সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বাবার স্বপ্ন পূরণ করতে একটি সুযোগ দিন: রেজা কিবরিয়া

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বাবার স্বপ্ন পূরণ করতে একটি সুযোগ দিন: রেজা কিবরিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া।

মঙ্গলবার সকাল থেকে বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করার জন্য বের হয়েছেন। এ সময় ড. রেজা কিবরিয়ার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ছিলেন।

দুপুরে উপজেলার পুটিজুরি, ডুবাঐ বাজারে পথসভায় বক্তব্য রাখেন ড. রেজা কিবরিয়া। এ সময় তিনি বলেন, বাবার অনেক পরিকল্পনা ছিল। এসব পরিকল্পনা বাস্তবায়ন করার পূর্বেই ঘাতকরা আমার বাবাকে হত্যা করে। আমার বাবার স্বপ্ন পূরণ করতে যদি আপনারা একটি সুযোগ দেন, বাকিটা সময় উন্নয়ন নিয়ে আর চিন্তা করতে হবে না।

শহীদ প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা (বীরউত্তম) জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া, উনি পায়ে হেঁটে জেলহাজতে ঢুকেছিলেন এখন আর উনি হাঁটতে পারেন না। তিনি অপেক্ষা করছেন সরকার বদলের সঙ্গে সঙ্গে তিনি মুক্তি পাবেন। খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান রেজা।