সিল্কসিটিনিউজ ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের ৪৫তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান বনাম ইংল্যান্ড। এই ম্যাচটি চলতি আসরের সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ।
তার চেয়েও বড় কথা, এই ম্যাচটি পাকিস্তানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা আজ হেরে গেলে সেমিফাইনালের আগে টুর্নামেন্ট থেকেই বিদায় নেবে। তার কারণ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ১ পয়েন্টের বেশি পায়নি পাকিস্তান।

এই ম্যাচে তিনটি রেকর্ডের হাতছানি। ইংলিশ তারকা ক্রিকেটার স্যাম কারান আজ মাত্র দুটি ক্যাচ নিতে পারলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়বেন।
স্যাম কারানের মতো একই অবস্থা পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজমের জন্য। বাবর আজম আজ যদি তিনটি ক্যাচ নিতে পারেন তাহলে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে রেকর্ড ক্যাচ নেওয়ার রেকর্ড গড়বেন। এর আগে শোয়েব মালিক ১০টি ক্যাচ নেন।
শুধু তাই নয়, পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান ফখর জামান আর মাত্র ৩টি ছক্কা হাঁকাতে পারলে পাকিস্তানের হয়ে রেকর্ড ৯৬টি ছক্কার রেকর্ড গড়বেন। এর আগে মোহাম্মদ রিজওয়ান ৯৫টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।










