পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ার বানেশ্বর অবাসিক হোটেল গ্রিন ইন্টার ন্যাশনালে অভিযান চালিয়ে তিন দেহব্যবসায়ীসহ দুই খোদ্দেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, রংপুর সদর উপজেলার ময়না খাতুন (২১), মতলব দক্ষিণ চাঁদপুর থানার, শিখা খাতুন (২১), ব্রাম্মনবাড়িয়া জেলার নুপুর (২৭), পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে বুলবুল আহম্মেদ (২৩) ও পাবনা জেলার সুজানগর উপজেলার বাগুলপুর এলাকার নুরুল ইসলামের ছেলে রতন মোল্লা (৩৮)।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাগেছে, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেড নুরুজ্জামান ও র্যাব সদস্যরা উপজেলার বানেশ্বর বাজার সংলগ্ন হোটেল গ্রিন ইন্টার ন্যাশনালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পরে আজ মঙ্গলবার রাত্রিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালাতের মাধ্যমে দেহব্যবসায়ী ময়না খাতুন, শিখা খাতুন, নুপুর ও বুলবুলকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন এবং রতনকে ৩০ হাজার হাজার টাকা জরিমানা করেন।
স/অ










