সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশে ব্যবসা বাণিজ্যের অগ্রগতির ক্ষেত্রে দলবাজি ও আমলাতান্ত্রিক জটিলতা সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটেরিয়ামে অনলাইন উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় সমস্যা থাকা সত্ত্বে তরুণদেরকে চাকুরীর পেছনে না ছুটে উদ্যোক্তার হওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

এক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের জন্য পুঁজির যোগান দিতে ব্যাংকগুলোকে ঋণ দেয়ার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, ‘চমৎকার সব উদ্যোক্তাদের পথে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে তদবীরবাজ, চাঁদাবাজ, দলবাজ, টেন্ডারবাজ এবং আমলাতান্ত্রিক জটিলতা। খামাখা হয়রানি করে আমলারা। এই বাধাগুলোকে অতিক্রম করে আপনাকে উদ্যোক্তা হতে হবে। আমি মনে করি, সামাজিক এই বাধাগুলোকে অতিক্রম করতে রাষ্ট্রের উচিৎ এতে হস্তক্ষেপ করা।









