লাইফ স্টাইল

বাড়িতেই বানিয়ে ফেলুন রেড সস পাস্তা, রইল রেসিপি

নিউজ ডেস্ক৩ জুন ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাস্তার নাম শুনলেই জিভে পানি আসে—বাচ্চা থেকে বড়, সবাইয়েরই পছন্দের একটি মুখরোচক খাবার এটি। সন্ধ্যার টিফিন হোক বা হালকা ডিনার, এক প্লেট গরম গরম রেড সস পাস্তা থাকলেই জমে যায় মুহূর্তটা। রেস্টুরেন্টে তো প্রায়ই যাওয়া যায় না। তাই ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু রেড সস পাস্তা।

একেবারে সহজ উপায়ে, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই।
যেসব উপকরণ লাগবে
পাস্তা  ২ কাপ (প্রায় ২০০ গ্রাম)

পানি  পরিমাণমতো (পাস্তা ফুটানোর জন্য)

লবণ  ১ চা চামচ (পানি ফোটাতে), স্বাদমতো (সসের জন্য)

তেল  ১ চা চামচ (পাস্তা ফুটানোর জন্য)

টমেটো  ৫টি

রসুন  ৬-৭ কোয়া (মিহি করে কাটা)

পেঁয়াজ  ১টি (কুচি করা)

ক্যাপসিকাম  ১টি (লাল বা সবুজ, মিহি কাটা)

অলিভ অয়েল  ২ টেবিল চামচ

টমেটো সস ২ টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়া  ১ চা চামচ

অরিগানো  ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো  ১ চা চামচ

পনির  ১ কাপ (চিকন করে কাটা বা কুচি)

যেভাবে বানাবেন
পাস্তা ফুটানো
একটি বড় পাত্রে পানি ফুটিয়ে তাতে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ তেল দিন। ফুটন্ত পানিতে পাস্তা দিন এবং ৮-১০ মিনিট রান্না করুন যতক্ষণ না নরম হয়।
ফুটে গেলে ছেঁকে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।

সস প্রস্তুত
একটি প্যানে অলিভ অয়েল গরম করে রসুন ভাজুন হালকা বাদামি হওয়া পর্যন্ত।
এরপর পেঁয়াজ ও ক্যাপসিকাম যোগ করে ২-৩ মিনিট ভাজুন।
এবার টমেটো পিউরি দিন এবং মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন যতক্ষণ না সস ঘন হয়ে আসে।

মসলা ও ফ্লেভার
সসে দিন টমেটো সস, শুকনা মরিচ গুঁড়ো, অরিগানো, গোলমরিচ ও স্বাদমতো লবণ।

ভালো করে মেশান।
পাস্তা মেশানো ও চিজ
ফুটানো পাস্তা সসের মধ্যে দিয়ে ভালোভাবে মেশান।
উপর থেকে পনির ছড়িয়ে দিন এবং চুলায় রাখুন যতক্ষণ না চিজ গলে যায়।

সার্ভিং
গরম গরম পরিবেশন করুন এক প্লেট সুস্বাদু রেড সস পাস্তা। উপরে আরও একটু অরিগানো বা গোলমরিচ ছড়িয়ে নিতে পারেন বাড়তি স্বাদের জন্য।

চাইলে এতে সেদ্ধ কর্ন, অলিভ, বেবি স্পিনাচ ইত্যাদিও যোগ করতে পারেন। বেশি ঝাল পছন্দ হলে চিলি ফ্লেক্স যোগ করুন।

 

সূত্র: কালের কণ্ঠ