বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে বিজয়ী ১২ কাউন্সিলরের মধ্যে আ.লীগের সমর্থিত ৮ জন ও ও বিএনপির সমর্থিত ৪ জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির আবদুর রাজ্জাক।
নয়টি ওয়ার্ডে সংরক্ষিত তিনজন নারী কাউন্সিলরসহ ১২ জন নির্বাচিত হয়েছে। এরমধ্যে এক নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থিত আবদুস সালাম, দুই নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থিত আলতাফ হোসেন, তিন নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত সাইফুল ইসলাম, চার নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থিত আসলাম সরদার, পাঁচ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত শাহিনুর রহমান পিন্টু, ছয় নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত আলাউদ্দিন, সাত নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত মোমিনুল ইসলম, আট নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত আকরাম হোসেন, নয় নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত মোশারফ হোসেন।

এ ছাড়া সংরক্ষিত রানী কাউন্সিলর পদে ১,২.৩ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত মর্জিনা খাতুন, ৪.৫.৬ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থিত রনজনা খাতুন, ৭.৮.৯ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত মনোয়ারা খাতুন।
উল্লেখ্য, মেয়র পদে এক হাজার ৫২৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির দলীয় প্রার্থী (ধানের শীষ) আব্দুর রাজ্জাক। তিনি ১২ হাজার ২২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ দলীয় প্রার্থী (নৌকা) আক্কাছ আলী ১০ হাজার ৭০২ ভোট।
জেলা নির্বাচন অফিসার আতিয়ার রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বেসরকারিভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন। এই ফলাফল ঘোষণার পর পর উপজেলা পরিষদের প্রাচীরের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করে নৌকার মিছিল বের করে। এই দেখে বিএনপির নেতা-কর্মীরা এগিয়ে আসলে পুলিশ লাঠিচার্জে উভয় ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় জামরুল ইসলাম নামের এক যুবদলের কর্মীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন দুইজন। সংরক্ষিত তিনটি আসনে কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ ৯টি আসনের কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের ৭২টি বুথে ভোট গ্রহন করা হয়। ১১ জন প্রিজাইডিং অফিসার, ৭৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১৫১ জন পোলিং অফিসার ভোট গ্রহন করেন। ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১৭জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৭৭২জন।
অপর দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কলিগ্রামের হায়দার আলীর ছেলে মাইনুল হোসেন ও আউব আলীর ছেলে সলেমান হোসেন নামের দুই ব্যাক্তি পরাজিত কাউন্সিলর প্রার্থী মোনিরুল ইসলাম, কামাল হোসেন, রেজাউল করীমের কাছে থেকে ভোট সংগ্রহ করে দেয়ার নামে পৃথকভাবে অর্থ নেয়। বিষয়টি জানাজানি হলে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিন পরাজিত কাউন্সিলররা একত্রিত হয়ে গনধোলায় দিয়েছেন ওই দুই ব্যক্তিকে। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।
স/বি










