বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছে শিক্ষক আমানুল হক আমান, সাধারণ সম্পাদক লালন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা। এতে ১৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে বাঘা প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা শাখার সভাপতি আমানুল হক আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লালন উদ্দীনের পরিচালনায় উপস্থিত ছিলেন সংস্থার সকল সদস্য।
আলোচনা শেষে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১৯ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান। এছাড়া সাধারণ সম্পাদক লালন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। আমানুল হক আমনের প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী পেয়েছেন ৭ ভোট।

এই নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ন্যাশনাল প্রেস সোসাইটি অব বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব সাংবাদিক ও মানবধিকার সংগঠক ইঞ্জিনিয়ার আখতার রহমান।
স/অ










