সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বাঘায় ৯০ লিটার বাংলা মদসহ পৃথক অভিযানে গ্রেফতার ৫

নিউজ ডেস্ক২০ মে ২০২২১ মিনিট পড়া
বাঘায় ৯০ লিটার বাংলা মদসহ পৃথক অভিযানে গ্রেফতার ৫


বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় ৯০ লিটার বাংলা মদসহ পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে  উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চরের পলাশী ফতেপুর গ্রামের বখতিয়ার শেখের ছেলে আরিফ হোসেন (৪০), দুলাল হোসেনের ছেলে আবদুস সালাম (২৫), আকছেদ আলীর ছেলে ওয়াজেদ মিঞা (৩৫), গোরাঙ্গপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে রুবেল উদ্দিন (৩৮), বোরহান উদ্দিনের ছেলে আনিস উদ্দিন (৩৭)।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পদ্মার চরে বাংলা মদ তৈরী, মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পাঁচজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এস/আই