নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সীমান্ত হতে ৭’১০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সাড়ে ৭টায় জেলার বাঘা থানাধীন ভানুকা বালুরঘাট নামক এলাকায় টহল পরিচালনা করে এসব হয় জব্দ করা হয়।

বিজিবি জানায়, মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার নায়েব সুবেদার মজিবুর রহমান সাথে ৫ জন রাজশাহী জেলার বাঘা থানাধীন ভানুকা বালুরঘাট নামক এলাকায় টহল পরিচালনা করে ৭‘শ১০ বোতল ফেনসিডিল জব্দ করে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ২লাখ ৪৮ হাজার ৫০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।
আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে বলেও জানায় বিজিবি।
স/অ










