সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বাঘায় ৪৫ বছরে বিদ্যুৎ সংযোগ পায়নি ৩৬ পরিবার

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাঘায় ৪৫ বছরে বিদ্যুৎ সংযোগ পায়নি ৩৬ পরিবার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেরার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকরপাড়া দক্ষিণপাড়য় ৪৫ বছরে বিদ্যুৎ সংযোগ পায়নি ৩৬টি পরিবার। এলাকার লোকজন বারবার বিভিন্নস্থানে আবেদন করেও সংযোগ পাচ্ছে না। ফলে অন্ধকারাচ্ছন্ন জীবন পার করতে হচ্ছে তাদের।
জানা যায়, আড়ানী পৌরসভা সংলগ্ন চকরপাড়া ৪ নম্বর ওয়ার্ডে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। ভোটার সংখ্যা প্রায় এক হাজার ২০০। এর মধ্যে দক্ষিণপাড়ায় জনসংখ্যা প্রায় আড়াই শতাধিক। ভোটার সংখ্যা শতাধিক। দেশ স্বাধীনতার ৪৫ বছরে এই গ্রামে বিদ্যুৎ সংযোগ না হওয়ায় অন্ধকারে বসবাস করছে ৩৬টি পরিবার।
চকরপাড়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী আবু বাক্কার বলেন, আমাদের রাস্তা নেই, বিদ্যুৎ নেই। এই পাড়ার অধিকাংশ পরিবার সরকারি দলীয় সমর্থক। আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিসহ বিভিন্নস্থানে বিদ্যুতের জন্য আবেদন করেও বিদ্যুৎ সংযোগ হয়নি। ফলে বর্তমান ডিজিটাল যুগেও অন্ধকারে রয়েছি। বাজারে এসে মোবাইল চার্জ দিতে হয়।
এই ওয়ার্ডের কাউন্সির মোজাম্মেল হক রাজ বলেন, কিছু দিন আগে বিদ্যুৎ অফিসের লোকজন এসে মাপ-জোক করে গেছে। কেন হচ্ছে না আমার জানা নেই।
স/শ