সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

বাঘায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
বাঘায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার আড়পাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাদির উদ্দিন (৬৫)। তিনি উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাদির উদ্দিন নিজ বাড়ি থেকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি আড়ানী-বাঘা সড়কের আড়পাড়া মোড়ে পৌঁছালে সামনে একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাঁকা রাস্তার ছিঁটকে পড়ে যান। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ এই দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান পুলিশের কর্মকর্তা।

এএইচ/এস