সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আরিফপুর গ্রামে এ  ঘটনা ঘটে।

 

মৃত লাভলী খাতুন (২২) উপজেলার আরিফপুর গ্রামের লেড়ু প্রামানিকের ছেলে মঞ্জু হোসেনের স্ত্রী।

 

লাভলীর বাবা-মায়ের দাবি, স্বামীর নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করেছে।

 

লাভলীর বাবা লালু জানান, এর আগে মঞ্জু আরেকটি বিয়ে করেছিল। আগের স্ত্রী সংসার না করে চলে যায়। পরে বছর দুয়েক আগে সামাজিকভাবে বিয়ে দিয়েছি। বিয়ের পর কারণে অকারণে তার মেয়েকে নির্যাতন করত। ফলে মেয়ের মৃত্যুর রহস্য রয়েছে বলে দাবি করছেন তিনি। লাভলীর মা জাহানরা বেগম মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পর কোন কথায় বলতে পারেনি।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে রাত ৯টায় খবর লেখা পর্যন্ত লাশ ঘরের তীরের সাথে ঝুলছিল।

স/মি