সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় স্কুল শিক্ষার্থীকে উত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় স্কুল শিক্ষার্থীকে উত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম

বাঘা  প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ও আম বাগান বন্ধকের ঘটনায় চাচা মসলেম উদ্দিন (৪৮) নামের এক যুবককে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। ঘটনা ঘটেছে  বৃহস্পতিবার সকালে উপজেলার দাড়পাড়া গ্রামে।

 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় চাচা মসলেম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এছাড়াও উপজেলার বাউসা দাড়পাড়া গ্রামের নজরুল ইসলামের একটি আম বাগান ৬০ হাজার টাকায় চার বছরের জন্য বন্ধক নিয়েছেন একই গ্রামের আলতাফ হোসেন। বাগান মালিক নজরুল ইসলাম দুই বছর পর ৩০ হাজার টাকা দিয়ে বন্ধককৃত ব্যক্তি আলতাফ হোসেনের কাছে থেকে বাগান ফেরত চায়। কিন্তু বন্ধককৃত ব্যক্তি বাগান ফেরত দিতে না চাওয়া বেশ কিছুদিন থেকেও তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এই ঘটনায় নজরুল ইসলামের বড় ভাই মসলেম উদ্দিন উত্যক্তকারী ও বাগান বন্ধককৃত ব্যক্তির বাড়ির পাশ দিয়ে বাউসা বাজারের যাচ্ছিল। এ সময় এসময় আলতাফ হোসেন ও তার দুই ছেলে মিলন হোসেন এবং আতাউর  রহমান অতর্কিত আক্রমন চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
এ ব্যাপারে বাগান মালিক নজরুল ইসলাম বলেন, আমার পরিবারের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে আলতাফ হোসেনের ছেলে মিলন হোসেন দীর্ঘদিন থেকে উত্যক্ত করত। এই ঘটনার প্রতিবাদ করায় তারা আমার ভাই মসলেম উদ্দিনকে মারপিট করেছে। পাশাপাশি বাগান বন্ধকের ঘটনাও ছিল।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, বাগান ও এক মেয়েকে উত্যক্তের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স/অ