রাজশাহী

বাঘায় সপ্তাহব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবার উদ্বোধন

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০১৯১ মিনিট পড়া

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সপ্তাহব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আক্তার জাহান, ডাক্তার সঞ্চিতা সরকার, ডাক্তার আতিক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাফিউন নাহারসহ শিক্ষক, সাংবাদিক, ইমাম প্রমুখ।

 

স/শা