সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

বাঘায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক৫ মে ২০২২১ মিনিট পড়া
বাঘায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু


বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় সাজিন হোসেন নামের আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াপাড়া-জোতসায়েস্তা সড়কের বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু সাজিন হোসেন বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড়ের বাগসায়েস্তা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লুৎফর রহমান পরিবারের সকলকে নিয়ে বাঘা মাজার এলাকায় বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তারা বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা সড়কে ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাজিন হঠাৎ দৌঁড়ে সড়ক পার হতে গিয়ে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এস/আই