সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় সংখ্যালঘুর বাড়িতে ২১ ভরি স্বর্নালংকার চুরি

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় সংখ্যালঘুর বাড়িতে ২১ ভরি স্বর্নালংকার চুরি

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেরার আড়ানী পৌর বাজারে সংখ্যালঘু প্রনব কুমার দোবে মন্টুর বাড়িতে দূধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের দাবি প্রায় ২১ ভরি স্বর্নালংকার, ৩৫ হাজার টাকার প্রাইজ বন্ড, নগদ ১০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এই ঘটনায় প্রবন কুমার দোবে মন্টু বাদি হয়ে সোমবার বাঘা থানায় অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি প্লাস, বড় তারকাট, ও চাকু উদ্ধার করেছেন।
বাড়ির মালিক প্রনব কুমার দোবে মন্টুর ছোট ভাই সন্টু দোবে সিল্কসিটি নিউজকে বলেন, আমার ভাই এর তিন সন্তান। তারা চাকুরির সুবাদে ঢাকায় থাকে। কিছুদিন থেকে আমার ভাই-ভাবী ছেলেদের কাছে বেড়াতে গেছে। আমার কাছে গেটের চাবি থাকে। রোববার সন্ধ্যা ৭টার দিকে গেটের তালা খুলে আলো জ্বালাতে যায়। এ সময় গেটের তালা খুললেও গেট খুলে না। পাশে অরুন কুমার শীল নামের এক ছেলেকে ডেকে গেট খুলছে না মর্মে জানালে অরুন মই নিয়ে এসে ছাদের উপরে উঠে দেখে বাড়ির ৫টি ঘরের তালা ভাঙ্গা। তারপর এলাকাবাসীকে জানালে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে।
স্থানীয় অরুন কুমার শীল বলেন, কে বা কারা বাথ রুমের পাশ দিয়ে উঠে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে স্বর্নালংকারসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।
আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বলেন, প্রতিহিংসায় এই চুরির ঘটনা ঘটেছে। তিনি সুষ্ট তদন্ত সাপেক্ষে অপরাধিদের গ্রেফতার করার দাবি জানান।
বাড়ির মালিকের বড় ছেলে পলাশ কুমার ও উৎপল কুমার দোবে সিল্কসিটি নিউজকে বলেন, আমার কোন শত্রু নেই। একটিই অপরাধ আওয়ামীলীগের রাজনীতি করি। এছাড়া কোন শত্রু নেই। দীর্ঘদিন থেকে চাকুরির সুবাদে এলাকার বাইরে আছি। বৃদ্ধ বাবা-মা বাড়িতে থাকে। অসুখ দেখাতে আমাদের এখানে এসেছিল। এই সুযোগে বাড়ির তালা ভেঙ্গে ২১ ভরি স্বর্নালংকার, ৩৫ হাজার টাকার প্রাইজ বন্ড, নগদ ১০ হাজার টাকা, দুটি মোবাইল সেট, কাসার থালা বাসন, পিতলের ছোট দুটি মুর্ত্তি, ২৫ থেকে ৩০ হাজার টাকার জামা-কাপড় চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ বলেন, চুরির সাড়ে যারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি অতিদ্রুত চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব।
স/শ