সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় রাস্তায় বিটের নামে চাঁদাবাজির মামলার আসামী অংকুর গ্রেফতার

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় রাস্তায় বিটের নামে চাঁদাবাজির মামলার আসামী অংকুর গ্রেফতার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় রাস্তায় বিটের নামে চাঁদাবাজির মামলার আসামী অংকুর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে আড়ানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অংকুর আড়ানী চকসিংগা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

 

জানা যায়, ১৪ নভেম্বর উপজেলার বাউসা পীরগাছা গ্রামের মিজানুর নামের এক ব্যক্তি ট্রলি নিয়ে আখ আনতে যাওয়ার পথে তার কাছে থেকে ২০ টাকা চাঁদা চায়। এ সময় তাদের ১০ টাকা দেয় মিজানুর। বাঁকি ১০ টাকা দিতে না চাওয়ায়, আড়ানী পৌর এলাকার অংকুর হোসেন ও পীরগাছা গ্রামের শারুক হোসেন নামের দুই ব্যক্তি বাঘা-আড়ানী সড়কের আড়ানী কওমি মাদ্রাসার কাছে তাকে মারপিট করে তার হাত ভেঙ্গে দেয়।

 
এ ব্যাপারে মিজানুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেন। ঘটনায় ১৮ নভেম্বর এলাকাবাসীর আয়োজনে উপজেলার বিভিন্ন রাস্তায় চাঁদাবাজি বন্ধসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেঁথুলিয়া বাজারে মানববন্ধন করেন। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করেন। এই মামলার আসামী অংকুর হোসেনকে আড়ানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 
উল্লেখ্য, রাস্তায় বিটের নামে চাঁদাবাজদের হাতে বিভিন্ন সময়ে লাঞ্চিত হয়েছেন উপজেলার পীরগাছা গ্রামের রানা হোসেন, নজরুল হোসেন, অমরপুর গ্রামের আরমান হোসেন, তেঁথুলিয়া গ্রামের আনসার আলী, আনোয়ার হোসেন, রয়েল হোসেন, মিদ্দিক হোসেনসহ তাদের মতো আরো অনেক মানুষ। তাই খেটে খাওয়া এই মানুষগুলো প্রতিনিয়তই লাঞ্চিত হচ্ছে চাঁদাবাজদের হাতে। রাস্তায় চাঁদা বন্ধের জন্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ অংকুরকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।
স/শ