সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় রাস্তার বিটের টাকা না দেওয়ায় হাত ভাঙলো ট্রলি চালকের

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় রাস্তার বিটের টাকা না দেওয়ায় হাত ভাঙলো ট্রলি চালকের

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় এক ট্রলি চালক রাস্তার বিটের টাকা না দেওয়ায় তার হাত ভেঙ্গে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে উপজেলার আড়ানী-বাঘা সড়কের চকসিংগা কওমি মাদ্রাসার কাছে।

 
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেরার তেঁথুলিয়া গ্রামের মিজানুর রহমানের ট্রলি চালক পীরগাছা গ্রামের মনির হোসেন আখ আনার জন্য আড়ানী-বাঘা সড়ক হয়ে বাগাতিপাড়া যাচ্ছিল। ট্রলি আড়ানীর চকসিংগার কওমি মাদ্রাসার কাছে পৌছলে আড়ানী এলাকার অংকুর হোসেন ও শারুক হোসেন বিটের ২০ টাকা দাবি করে। এ সময় ট্রলি চালক মনির হোসেন ১০ টাকা দেয়। আর বাঁকি ১০ টাকা ফেরত আসার সময়ে দিতে চায়। পাশাপাশি টাকার রশিদ চাইলে চালককে গালিগালাজ ও মারপিট করে। এতে ট্রলি চালক মনির হোসেনের বাম হাতের কনুইয়ের হাঁড় ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। তার অবস্থা বেগতিক দেখে জরুরি বিভাগের চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতালে স্থানান্তর করেন।

 

এই ঘটনায় ট্রলির মালিক মিজানুর রহমান বাদি হয়ে আজ মঙ্গলবার অংকুর হোসেন ও শারুক হোসেনের নামে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ অভিযোগের সত্যতা শিকার করে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

স/অ