সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

বাঘায় রাক্ষুসে পদ্মা কেড়ে নিচ্ছে কবরগুলো

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬৩ মিনিট পড়া
বাঘায় রাক্ষুসে পদ্মা কেড়ে নিচ্ছে কবরগুলো

বাঘা প্রতিনিধি:
চার বছর আগে ১২ বছর বয়সের ছেলে সুমনকে হারিয়েছে মা জহুরা বেগম। ছয় বছর আগে বাবা-মাকে হারিয়েছে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন শিকদার। ১৫ বছর আগে হারিয়েছে লক্ষী পাগলির বাবা-মাকে। ভিটে মাটি ও অতি আদরের বাবা-মা-সন্তানকে দাফন করা কবর কেড়ে নিচ্ছে রাক্ষুসে পদ্মা। ফলে কবর হারিয়ে দুশ্চিন্তায় রয়েছে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চকরাজাপুর চরের ইউনিয়নবাসী।

 
দিয়ারকাদিরপুর চরের হতভাগা আবদুস সালামের স্ত্রী জহুরা বেগম ছেলে সুমনের কবরের পাশে বসে কাঁদছিলেন। তিনি বলেন, বছর চারেক আগে মাঠে বন পাও রুটিতে বিষ মাখিয়ে পাখি মারছিল চরের কিছু লোকজন। এই বিষ মাখানো পাও রুটি খেয়ে ছেলে সমুন মারা যায়। এই সময় বাড়ির পাশে ভাঙ্গনের তিন কিলোমিটার দক্ষিণ দিকে দাফন করা হয়।

 
চার বছরের মাথায় বর্তমানে কবর গ্রাস করছে পদ্মা । এছাড়া চকরাজাপুর চরের লক্ষী পাগলির বাবা নুরুল ইসলাম ও মা হাজেরা বেগমকে প্রায় ১৫ বছর আগে অসুস্থ হয়ে মারা যায়। চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাফন করা হয়। ১৫ বছর পর ২০ আগষ্ঠ ভাঙ্গনে পদ্মায় চলে গেছে।  লক্ষী পাগলির বাড়ি-ঘরও ভেঙ্গে গেছে। ফলে অন্যত্রে সরিয়ে নিয়ে গেছে বাড়ি।

 
চকরাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন শিকদার এর মতে শুধু কবর না এই চরে প্রায় পাঁচ শতাাধিক মানুষ গৃহহারা হয়েছে।

 
শনিবার (২৭ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা ত্রাণ সংগ্রহ করতে আসলে এই সময় কথা হয় তাদের সাথে।

 
পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান শওকত জামান বলেন, কবরতো নিয়ে যাচ্ছে রাক্ষুসে পদ্মা। পাশাপাশি ফসলী জমিসহ গাছ-পালা, বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে কোন রকম বেঁচে আছে প্রায় পাঁচ শতাধিক পরিবার। তাঁর বিদ্যালয়টিও হুমকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে বিদ্যালয়টি দু’বার স্থানান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

চকরাজাপুর চরের গৃহহারা বিলাত হোসেন, রফিক হোসেন, রাজ্জাক আলী, মঞ্জুর হোসেন, সোহাগ হোসেন, মুনতাজ আলী, সিদ্দিক হোসেনসহ প্রায় পাঁচ শতাধিক বাড়ি-ঘর গত এক মাসের ব্যবধানে রাক্ষুসী পদ্মা কেড়ে নিয়েছে। সব হারিয়ে তাঁরা নিঃস্ব হয়ে পড়েছে। খেয়ে-না খেয়ে পরিবার নিয়ে বাঁচতে খুব বেগ পেতে হচ্ছে তাদের।

 
গৃহহারা সিদ্দিক হোসেন বলেন, গত কয়েক বছরে প্রায় পশ্চিম-দক্ষিণ দিকে প্রায় ২০ কিলোমিটার পদ্মার ভাঙ্গনে চকরাজাপুর এলাকায় পবেশ করেছে। তাদের অভিযোগ নদী ভাঙ্গনের শিকার মানুষদের জন্য এখন পর্যন্ত সরকারী-বেসরকারীভাবে যে ত্রাণ পেয়েছে তা অতিসামান্য।

 
চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিযুল আযম সিল্কসিটি নিউজকে বলেন, পদ্মার মধ্যে চকরাজাপুর চর ইতিমধ্যে বিলীন হয়ে যাওয়ার পথে। উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। ঘর-বাড়ি, গাছ-পালা, গবাদি পশুসহ হাজার হাজার একর ফসলী জমি পানিতে তলিয়ে আছে। গৃহহারারা পরিবারগুলো ঘর-বাড়ি ও সম্পদ হারিয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। এরমধ্যে বাড়ি-ঘরই থাকছে না, কবর থাকবে কি করে।

 
ফারাক্কার গেট ঘুলে দেয়ায় কারনে পদ্মার ১৫টি চরের প্রতিটি বাড়িতে পানি উঠেছে। পানি উঠার সাথে সাথে বর্তমানে পদ্মার চরের মানুষ দুঃখ দূর্দশার মধ্যে জীবন যাবন করছে। পানি উঠার কারনে চরের ১১টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, দূর্দশার মধ্যে চরের মানুষ বসবাস করছে। তাদের জন্য ৩০ জুলাই থেকে ২৮ আগষ্ঠ পর্যন্ত চারবার চাহিদার তুলনায় কম ত্রাণ হিসেবে নগদ টাকা, চাল, ডাল, মুড়ি, দিয়াশসালাই, স্যালাইন, চিনি, গুড়, মোমবাতি দেয়া হয়েছে। তবে তিনি সমাজের সুহৃদ ব্যক্তিদের কাছে চরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন।
স/শ