বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নিয়মিত মামলায় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার কলিগ্রাম এলাকার আবুল খায়েরের ছেলে জসিম উদ্দীন, রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, চকছাতারী এলাকার ইনছার আলীর ছেলে হাফিজুর রহমান, চকনারায়নপুর এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে পলান উদ্দীন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ পায়েল বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/আর










