বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম এই কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া ১০টি চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় শতাধিক মাটির কোলা ভাংচুরসহ চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরন ধবংস করা হয়েছে। উপজেলার আড়ানী নুরনগর গ্রামে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টা এই অভিযান চালানো হয়।
জানা যায়, আড়ানী নুরনগর গ্রামে দীর্ঘদিন থেকে মদ তৈরি, বিক্রি ও সেবনের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। কেউ তৈরি করে, কেউ বিক্রি করে, আবার কেউ কাঁচামাল সরবরাহের সাথে জড়িত। যাদের ভয়ে কেউ কিছু বলতেও পারেনা। প্রতিবাদ করলেই চোলাই মদের সাথে জড়িতরা একত্রিত হয়ে মামলার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে। যার ফলে কেউ মুখ খুলতে চাইনা।
র্যাব, পুলিশের অভিযানে ভাঙচুর ও একাধিক ব্যাক্তির নামে একাধিক মামলা দেওয়া হলেও থেমে থাকেনা এই ব্যবসা। জামিনে মুক্ত হয়ে আবার শুরু করে। এভাবেই মাদক ব্যাবসা চলছে প্রায় ৩০ বছর ধরে।

স্থানীয়রা জানায়, নুরনগর গ্রামে এমন প্রায় অর্ধশতাধিক চোলাই মদের কারখানা গড়ে উঠেছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য ইন্সপেক্টর মোস্তফাজ্জামন, বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ ওবিজিবি যৌথ অভিযান চালিয়ে শতাধিত কোলা ভাংচুর করে।
এছাড়া গাঁজা বিক্রির অভিযোগে উত্তর মিলিকবাঘা গ্রামের আজিজুল হক, ইতিম উদ্দিন ও আড়ানী নুরনগর গ্রামের হাসিনা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বিশেষ অভিযানের সত্যতা স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম সিল্কসিটিনিউজকে বলেন, বিশেষ অভিযান চালিয় দেড় শতাধিক মাটির কোলা ও চোলায় মদ তৈরীর উপকরণ ধ্বংস করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বিক্রির দায়ে তিনজনকে ৬ মাসের কারাদ- দেওয়া হয়েছে।
স/শ










