সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বাঘায় ফেন্সিডিল ও গাজাঁসহ দুইজন আটক 

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ফেন্সিডিল ও গাজাঁসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে বাঘা পৌর এলাকা বানিয়া পাড়ার গ্রামের জিয়াউর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, বাঘা পৌর এলাকার বানিয়া পাড়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মালেকা বেগম (৪০) ও আলাইপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মুক্তার আলী (৪৫) পুলিশকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল, ২৫০ গ্রাম গাজাঁ, একটি হিরো হোন্ডাসহ আটক করে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এস/আই