বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় তিন হাজার ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এই পরীক্ষায় ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৯টি কেন্দ্রের মাধ্যমে ২০ নভেম্বর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় মোট শিক্ষার্থী তিন হাজার ৭০০ জন। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে তিন হাজার ৪৬৭ জন ও ইবতেদায়ীতে ২৩৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ নিচ্ছে।

২০ নভেম্বর থেকে পরীক্ষা শরু হয়ে শেষ হবে আগামী ২৭ নভেম্বর। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত পরীক্ষা চলবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, ৯টি কেন্দ্রে ইতিমধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স/শ










