বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফতেপুর গ্রামে বাবুল হোসেনের মেয়ে শিমলা (১৪) বিয়ে প্রস্তুতি চলছিল। এ সময় এলাকার লোকজনের সংবাদের ভিক্তিতে বাঘা থানার পুলিশ পরিদর্শক হাসান আলী সঙ্গীয় ফোর্সসহ বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, স্থানীয় এনজিও স্ব-উন্নয়নের প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক কনের বাড়িতে উপস্থিত হন।
এ সময় কনের বাবার কাছে থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। কনে শিমলা ফতেপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বাঘা থানার পুলিশ পরিদর্শক হাসান আলী সিল্কসিটি নিউজকে বলেন, কনের বাবার কাছে থেকে কনের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেনা মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
স/অ










