সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় পদ্মার চর ভাঙ্গনে একটি স্কুল স্থানান্তর অন্য দুটি হুমকিতে

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৬৩ মিনিট পড়া
বাঘায় পদ্মার চর ভাঙ্গনে একটি স্কুল স্থানান্তর অন্য দুটি হুমকিতে

আমানুল হক আমান, বাঘা :
রাজশাহীর বাঘার পদ্মার চরে ভাঙ্গনে চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর করা হচ্ছে। পূর্ব চকরাজাপুর ও চৌমাদিয়া প্রাথমিক বিদ্যালয় এখনও হুমকির মধ্যে রয়েছে। এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী রয়েছে। ফলে তাদের পড়া-লেথা অনিশ্চিতার মধ্যে পড়েছে।

 
সরেজমিনে জানা যায়, উপজেলার পদ্মার চরে চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয় ১০ থেকে ১২ মিটার, পূর্ব চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয় ১০০ মিটার  ও চৌমাদিয়া প্রাথমিক বিদ্যালয় ১১০ মিটার ভাঙ্গন থেকে দুরে রয়েছে। এই বিদ্যালয়গুলো যে কোন সময় পদ্মা গর্ভে বিলিত হয়ে যেতে পারে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা আশংকা করছেন। তবে চকরাজাপুর এলাকা গত ৪ সপ্তাহের ব্যবধানে প্রায় দুই শতাধিক পরিবারের বাড়ি-ঘর পদ্মা গর্ভে ইতিমধ্যে বিলিন হয়ে গেছে। তাঁরা বাড়ি-ঘর ছেড়ে অন্যাত্রে আশ্রয় নিচ্ছে।

 
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাঘার পদ্মার চরে ৯টি প্রাথমিক বিদ্যালয় ও দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চৌমাদিয়া, আতারপাড়া, চকরাজাপুর, পলাশি ফতেপুর, ফতেপুর পলাশি, লক্ষীনগর, চকরাজাপুর, পশ্চিম চরকালিদাস খালী, পূর্ব চকরাজাপুর এগুলো প্রাথমিক বিদ্যালয়। চকরাজাপুর ও পলাশি ফতেপুর এ দুটি উচ্চবিদ্যালয়। এর মধ্যে চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৩২১ জন শিক্ষার্থী, পূর্ব চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ে ১৫২ জন ও চৌমাদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে। ভাঙ্গনের ফলে এই বিদ্যালয় তিনটির শিক্ষার্থীরা রয়েছে চরম আতংকে।

 
চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী জনি সরদারের বাবা কুরবান সরদার বলেন, পদ্মায় ক্রমাগত পানি বৃদ্ধিতে পাচ্ছে। বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আতংকে থাকি।

 
চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জনি সরদার, আবু দাউদ, সাহাদত হোসেন, হাসিবুল ইসলাম, সাম্মি খাতুন, শাকিলা খাতুন সিল্কসিটি নিউজকে জানায়, আমরা স্কুলে আসতে হচ্ছে, দুই সেট পোশাক নিয়ে। বাড়ি লক্ষীনগর চরে। স্কুলে আসতে চারবার পদ্মার নালা পার হতে হয়। স্কুলে আসতে অনেক সময় লাগে। কোন কোন সময় নৌকা, আবার কোন কোন সময় পায়ে হেটে স্কুলে আসতে হয়। ফলে জামা-কাপড় ভিজে যায়। আবার কোন সময়ে বই, খাতা ভিজে যায়। এভাবে চলছে প্রায় পাঁচ বছর। ফলে সঠিক সময়ে স্কুলে আসতে পারিনা।

unnamed copy
একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আহম্মদ আলী বলেন, পদ্মা ভাঙতে ভাঙতে প্রায় ১০ থেকে ১২ মিটার দুরে অবস্থান করছে পদ্মার ভাঙ্গন। আজ স্কুল ভালো দেখে গেলাম, কাল এসে দেখতে হবে স্কুল নেই। ফলে আমরা চিন্তায় আছি। বিদ্যালয় স্থানান্তর করা হচ্ছে।
চকরাাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, পদ্মার পাড় ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের নিকট এসে গেছে। ফলে বাচ্চা ও প্রতিষ্ঠান নিয়ে দুশ্চিন্তায় আছি।

 
চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিযুল আযম বলেন, নদী ভাঙনের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তবে চরের মানুষ গরু ছাগল নিয়ে দুশ্চিন্তায় আছে। ইতিমধ্যে তিনদফা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বার্হী কর্মকর্তা হামিদুল ইসলাম দুস্থদের মাঝে চাউল, ডাল, চিড়া গুড়, চিনি, দিয়াশালাই, স্যালাইন ত্রান হিসেবে দেওয়া হয়েছে।

 

 
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী  সিল্কসিটি নিউজকে বলেন, প্রতিষ্টান তিনটির বিষয়ে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরকে জানানো হয়েছে। ইতিমধ্যে চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয় সরে নেওয়া হচ্ছে।

 
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম  সিল্কসিটি নিউজকে বলেন, নদী ভাঙন ও বিদ্যালয় পরিদর্শন করে একটি স্কুল সরে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্য দুটি বিদ্যালয় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে তিনদফা ত্রান বিতরণ করা হয়েছে।

স/অ