সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় নারী নির্যাতন মামলায় ব্যাংক অফিসার গ্রেফতার

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় নারী নির্যাতন মামলায় ব্যাংক অফিসার গ্রেফতার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নারী নির্যাতনকারী মামলার আসামী ব্যাংক অফিসার এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে বাঘা সোনালী ব্যাংকের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। এনামুল আলাইপুর গ্রামের আমিরুল ইসামের ছেলে ও বাঘা শাখার সোনালী ব্যাংকের অফিসার।

 

জানা যায়, এনামুল হকের ভাই শামীনুর রহমান সিঙ্গাপুর থেকে চার মাস আগে দেশে আসেন। পাশের এলাকার এক নারীর সাথে শামীনুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের কারনে এই নারীকে ১৪ নভেম্বর বাড়িতে আসতে বলে। তার কথামতো এই নারী সন্ধ্যার দিকে তার বাড়িতে আসে। এ সময় শামীনুর রহমান, তার ভাই ব্যাংকের অফিসার এনামুল হক, বাবা আমিরুল ইসলাম বেধরক মারপিট করে।

 
পরে তারাই থানাতে খবর দিলে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরের দিন ১৫ নভেম্বর উল্লেখিত তিনজনকে অভিযুক্ত করে এই নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরের দিন ১৬ নভেম্বর পুলিশের সহায়তায় এই নারীকে (২০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষা সম্পূর্ণও করা হয়েছে। এই মামলায় বাঘা শাখার সোনালী ব্যাংকের অফিসার এনামুল হককে পুলিশ গ্রেফতার করেছে।

 
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, নারী নির্যাতন মামলায় এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। এই মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স/শ