বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নবান্ন উৎসব উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি উপজেলা পরিষদ চত্বরে এই উৎসব পালন করা হয়েছে।
উৎসব পালন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নবান্ন উৎসবে উপজেলা চত্বরে বিভিন্ন এনজিও, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ব্যক্তি উদ্দ্যোগে পৃথকভাবে মেলায় পিঠার স্টল অংশগ্রহন করেন। র্যালি শেষে মেলার আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এনজিও কর্মকর্তা-কর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মেলায় পিঠা নিয়ে অংশগ্রহনকারীদের পুরুস্কার দেওয়া হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়া এই পিঠা মেলায় সাপ খেলা, লাঠি খেলা, জারিগান, সারিগান অনুষ্ঠিত হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বলেন, ১৯৮২ সালে উপজেলা গঠিত হয়েছে। এই প্রথমবারের মতো উৎবসমূখর পরিবেশে নবান্ন উৎসব উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, নবান্ন উৎসবে হাজার হাজার মানুষ এই পিঠা মেলায় অংশ গ্রহন করেন। মেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে এই মেলা আগামীদিনেও চলমান রাখার জন্য স্থানীদের সহযোগিতা কামনা করেন।
স/শ










