সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন

বাঘা প্রতিনিধি:

’অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাঘা সাব জোনাল অফিসের আয়োজনে গতকাল বুধবার সকালে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হামিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, থানা অফিসার ইনচার্জ আলী মাহমুদ, বাঘা সাব জোনাল অফিসের সহকারী জেনারেুল ম্যানেজার মাজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মারফত আলী প্রমুখ।

স/শ