সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় জাতীয় পার্টির সম্মেলন ৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় জাতীয় পার্টির সম্মেলন ৪ ডিসেম্বর

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলা জাতীয় পার্টির সম্মেলন আগামী ৪ ডিসেম্বর কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 
উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মহিদুল ইসলাম।

 

বাঘা পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, সাদেকুর রহমান, আবদুল মান্নান, বাবুল ইসলাম, ছানা উল্লাহ, আবদুর রশিদ, আবদুল মান্নান, ওহাবুল আলম ওহাব প্রমুখ।

 
আগামী ৪ ডিসেম্বর সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেদ সাংসদ আবুল হোসেন। প্রধান বক্তা থাকবেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামসুদ্দিন রিন্টু। বিশেষ অতিথি থাকবেন মহানগর জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম স্বপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা বরন, প্রচার সম্পাদক আবদুল হাদি। সভাপতিত্ব করবেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মহিদুল ইসলাম।

স/অ