সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বাঘায় চার মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
বাঘায় চার মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মাদক সেবন ও পরিবহনের অপরাধে চারজন মাদক সেবীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে এই রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের আব্দুল মান্নানানের আম বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ সঙ্গে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন চারজনকে আটক করা হয়।

ঘটনাস্থলেই তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলো-নাটোরের লালপুর উপজেলার মহরকয়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে সেন্টু আলী (৩০), নারায়নপুর বিহারিপাড়া গ্রামের কালাম মন্ডলের ছেলে আলাল মন্ডল (২৮), নবীনগর পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আয়নাল হক (২০), বাঘা উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত একের সরদারের ছেলে মনির হোসেন মনি (২৭)।

গতকাল শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা।

স/আ