সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা-পুত্র আটক

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা-পুত্র আটক

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় চার বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে।

 

 

জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে চার বছরের শিশু উপজেলার বাউসা ভাড়ালিপাড়া গ্রামের রতন হোসেনের কাছে খাওয়ার জন্য আখ চায়। তাকে আখ দিতে চেয়ে কোলে করে পাশে আখ ক্ষেতে নিয়ে যায়। পরে তাকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় তার আর্তচিৎকারে খেজুর গাছ লাগানো একই গ্রামের আলী নামের এক ব্যাক্তি শুনে আসলে রতন পালিয়ে যায়। পরে রতনের দাদা শিশুর পরিবারের কাছে ক্ষমা চেয়ে রতনকে মারপিট করে নিজের মুখের থুথু চাটিয়ে নেয়।
এই ঘটনায় শিশুর পরিবারের তার শাস্তি মনমত না হওয়ায় সোমবার বিকেলে শিশুর মা বাদি হয়ে বাঘা থানায় অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় রতন হোসেন (১৫) ও তার পিতা উজ্জল হোসেনকে পুলিশ আটক করেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমুদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

স/শ