সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

বাঘায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ কর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাঘায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ কর্মী গ্রেফতার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় চাঁদাবাজির অভিযোগে ফরাদ হোসেন (২০) নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলা যুবলীগের সদস্য।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) বিকেলে উপজেলা সাব রেজিষ্ট্রি কার্যালয় এলাকা থেকে বাঘা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। যুবলীগ কর্মী ফরাদ উপজেলার পন্ডিতপাড়া গ্রমের আলতাফ হোসেনের ছেলে।

 
বাঘা দলিল লেখক সমিতির সভাপতি জহুরুল ইসলাম স্বপন বলেন, প্রায় সপ্তাহ খানেক আগে দলিল লেখক সমিতির সদস্য মাসুদ হোসেন ও হেলাল উদ্দিনকে মারপিট করে ফরাদ হোসেন। এই ঘটনায় তার নামে থানায় মামলা করা হয়।

 

এছাড়া ফরাদ হোসেন আমাদের কারনে অকারনে জিম্মি করার চেষ্টা করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ফরহাদের নামে একাধিক মৌখিক অভিযোগ রয়েছে। তবে বাঘা দলিল লেখক সমিতির দায়ের করা চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স/শ