সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

বাঘায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাঘায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সাজেদা বেগম (৪০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

  • সে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নিচ পলাশী ফতেপুর এলাকার নুকুম উদ্দীনের স্ত্রী।

 
পুলিশ জানায়, সোমবার রাতে স্বামীর সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে বাড়ি থেকে চলে যায় গৃহবধু । রাতভর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি তার। পরের দিন বাড়ির পাশের এক আম বাগানে গলায় শাড়ি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে এসআই নূরে আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হীরেন্দ্রনাথ সিল্কসিটি নিউজকে বলেন, ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স/অ