সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

বাঘায় গাঁজার আস্তনা পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় গাঁজার আস্তনা পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গাঁজা খাওয়ার আস্তানা পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। গাঁজা সেবনকারীরা গোপন থেকে প্রকাশ্যে সেবন করা শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার এলাকার লোকজন ঘরটি ভেঙ্গে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।

 
জানা যায়, উপজেলার তেপুকুরিয়া গ্রামের জয়নাল আলী সাধকের দরবার বলে পরিচিত এই ঘর। এই ঘরে গাঁজার আসর বসানো হতো। বিগত কয়েক বছর ধরে এখানে গোপনে গাঁজা সেবন করলেও সম্প্রতি তা প্রকাশ্যে রুপ নেয়।

 
তেপুকুরিয়া গ্রামের মাতবর হোসেন, হাশেম  আলী, জিল্লুর রহমান ও বাচ্চু মেম্বর বলেন, এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় নিষেধ করা হলেও কোন কথাই শোনেনি জয়নাল আলী সাধরক। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গাঁজা সেবনের ঘরটি ভেঙ্গে ফেলে পুড়িয়ে দিয়েছে।

 
জয়নাল আলী সাধকের দাবি আগুন ধরিয়ে দেওয়ায় তার ঘরে থাকা বিছানাপত্রসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়েছে।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এছাড়া কেউ জানায়নি।
স/শ