বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গণশুনানী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে চর উন্নয়ন প্রকল্পের এই গণশুনানী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে সমতা নারী কল্যাণ সংস্থার নদী ও জীবন প্রকল্পের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হামিদুল ইসলাম।

প্রকল্প কর্মকর্তা সেলিম রেজার পরিচালনায় ও চর অ্যালায়েন্স কমিটির আহবায়ক এমাদাদুল হক সন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিযুল আযম,
উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কমকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদের, বাঘা প্রেস ক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা, প্রকল্প কর্মকর্তা শাহিন আহম্মেদ প্রমুখ।
স/তা










