বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক দেব দুলাল ঢালী।
তিনি বলেন, গত বছর নতুন একটি রোগ গম চাষে বিপর্যয় এনেছিল। কিন্তু এবার সেটা হতে দেয়া যাবে না। এ জন্য কৃষকদের আগে থেকে সজাগ থাকাসহ যে কোন সমস্যার জন্য কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখার আহবান জানান তিনি।

প্রশিক্ষণের পূর্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা অতিরিক্ত উপ-পরিচালক ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোজদার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুল ইসলাম প্রমুখ।
সভায় শেষে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৬০ জন কৃষকের মাঝে গম বীজ ও সার বিতরণ করা হয়।
স/অ










