সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বাঘায় ইয়াবা ও হেরোইনসহ একজন আটক

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
বাঘায় ইয়াবা ও হেরোইনসহ একজন আটক


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ইয়াবা ও হেরোইনসহ বকতিয়ার হোসেন (৩৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাঘা থানার পুলিশ উপজেলার মনিগ্রাম এলাকা থেকে তাকে আটক করে। বকতিয়ার হোসেন উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের মতলেব আলী মুন্সীর ছেলে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুলিশকে ফাঁকি দিয়ে বকতিয়ার হোসেন দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৩০ পিচ ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে এর আগে তার নামে থানায় মাদকের মামলা রয়েছে।

এস/আই