বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ইউএনও’র হস্তক্ষেপে পৃথকভাবে দুটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। দুই বিয়ের প্রস্তুতিকালে নিজ নিজ বাড়ি থেকে কনেসহ ৫ জনকে আটক করে আনা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। কনের বয়স কম থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাবু প্রামানিকের অপাপ্ত বয়সের মেয়ে আড়ানী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রিয়া খাতুনের (১৪) কাকনহাট গ্রামের তুষার আলীর (২৪) সাথে কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় এলাকার স্থানীয় লোকজন কৌশলে খবর দেয়।

খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কনে রিয়া খাতুন, কনের বাবা বাবু প্রামানিক, মা নিলুফা বেগমকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে কনের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেনা মর্মে প্রত্যেককে কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে চেড়ে দেওয়া হয়েছে।
অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের আকরাম কসাই এর অপাপ্ত বয়সের মেয়ে স্থানীয় উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আখি খাতুনের (১৪) একই গ্রামের আমজের আলীর ছেলে মিনারুল ইসলামের (১৯) সাথে কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল।
এ সময় এলাকার স্থানীয় লোকজন কৌশলে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কনের দুই আত্মীয় বেলাল হোসেন ও রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে কনের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, তাদের যতদিন বিয়ের বয়স না হবে, ততদিন বিয়ে করতে পারনো মর্মে ৩শ’ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে।
স/শ










