সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

বাঘা প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল হোসেন (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আরও দুই জনকে আটক করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শিমুল হোসেন (২৮) ও একই গ্রামের নবীন শাহার ছেলে শমজান আলী (৪০) জোতকাদিরপুর স্কুলের পাশে মুনছুর আলীর ছেলে ইয়ার আলীর বাড়িতে রাত আড়াই দিকে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির মালিকের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময়ে এলাকার লোকজন ঘীরে তাদের আটক করে ঘুটির সাথে বেধে রাখে। সকালে তাদের মারপিট করে আহত করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে ডাক্তার শিমুল হোসেনকে মৃত্যু ঘোষণা করেন। এরমধ্যে শমজান আলীর আবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, তারা মাদকাশক্ত। এলাকায় তারা কোন কাজকর্ম করে না। সোমবার রাতে তারা গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে শিমুল হোসেনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে গরুর মালিক ইয়ার আলী বাদি হয়ে চোরের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।