সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

বাঘায় কাঠ চাপায় অটো চালক নিহত

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
বাঘায় কাঠ চাপায় অটো চালক নিহত


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় কাঠ চাপায় অটো চালক মাজেদুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে নিজ গাড়ির কাঠ চাপায় সে নিহত হন। মাজেদুল ইসলাম বাজুবাঘা ইউনিয়নের জোতজয়রাম গ্রামের মৃত আবদুল জলিল মোল্লার ছেলে।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে গাড়িতে কাঠ বোঝায় করে নিজ এলাকায় যাচ্ছিলেন। মূল রাস্তায় উঠতে গিয়ে গাড়ি থেকে কাঠ ধসে চাপা পড়ে ঘটনান্থলে নিহত হন। পরে লাশ নিজ বাড়িতে নিয়ে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, এ বিষয়ে কেউ কোন আমাদের অবগত করেনি।