নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাটে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে এসএমসি, স্কুল শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)’র সভাপতি আব্দুস সালাম আকুঞ্জি এর সভাপতিত্বে এবং সনাকের সাবেক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, তহুরা হোসেন, সদস্য শিল্পী সমাদ্দার, খোন্দকার আছিফউদ্দির রাখী, শেখ মুজিবুর রহমান, কাড়াপাড়া ইউপি সদস্য শেখ জাহিদুর রহমান, আবেদা সুলতানা, এসএমসি সদস্য শাহিনা খোদেজা মোসাম্মাৎ রাবেয়া বেগম, হামিদা বেগম, শাহিনা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ কুমার পাল, সমাজসেবক আলহাজ্ব মোল্লা আব্দুল মালেক, আলহাজ¦ আ: মতলেব প্রমুখ।
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক ও শিক্ষার মান উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়টি বর্তমানে আগের থেকে অনেক ভাল রেজাল্ট করছে কিন্তু শিক্ষার্থী ভর্তির হার দিন দিন কমছে। শিক্ষার্থী বৃদ্ধির ব্যাপারে সকলকের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া আরো যেসকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলো এসএমসি সভায় সদস্যদের উপস্থিতি বৃদ্ধি এবং নারী সদস্যদের সক্রিয়করণ, ক্রয় কমিটি গঠন, অভিযোগ গ্রহন ও নিস্পত্তির জন্য রেজিস্টার সেইনটেইন করা, সহশিক্ষা কার্যক্রম জোরদার করা, বিদ্যালয়ের মাঠ ভরাট ইত্য্যাদি।
স/শ









