সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বাগেরহাটে ছাত্রীকে যৌন হয়রাণির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
বাগেরহাটে ছাত্রীকে যৌন হয়রাণির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রাণির অভিযোগে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে এস এম হাসানুর রহমান জুয়েল (৩৮) নামে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাসানুর রহমান জুয়েলের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা করেছেন ওই স্কুল শিক্ষার্থীর মা।

শহরের লিচুতলা এলাকার বাসিন্দা জুয়েল বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি ক্রীড়া শিক্ষক। তার গ্রামের বাড়ি জেলার মোরেলগঞ্জ উপজেলায়।
মেয়েটির মা অভিযোগ করে বলেন, ‘ওই শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলের বিভিন্ন ক্লাসের মেয়েদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। হয়রানির শিকার মেয়েরা অনেকে লোকলজ্জার ভয়ে মুখ খুলতে পারে না। কিন্তু আমার মেয়ের ওপর নির্যাতনের কথা শুনে আর চুপ থাকতে পারিনি।’
‘আজ আমার মেয়ের ওপর নির্যাতন চালিয়েছে কাল আরেজনের ওপর নির্যাতন চালাবে। আমার মেয়ের মতো আর কোনো শিশু শিক্ষার্থী যাতে যৌন হয়রানির শিকার না হয় এজন্য আমি ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মামলার বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, শনিবার সকালে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে হাসানুর রহমান জুয়েল পাশের একটি কক্ষে ডেকে নিয়ে যায়। এসময় ওই শিক্ষক মেয়েটিকে শারীরিক ভাবে নির্যাতনের চেষ্টা করে। পরে ওই শিক্ষার্থী কক্ষ থেকে বেরিয়ে তার অভিভাবকদের জানালে তারা পুলিশের কাছে অভিযোগ করে। অভিযোগ পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন বিশ্বাস সিল্কসিটি নিউজকে বলেন, আমরা মেয়েটির কাছ থেকে হাসানুর রহমান জুয়েলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, খুলনা অঞ্চলের পরিচালক (ডিডি) টিএম জাকির হোসেন  সিল্কসিটি নিউজকে বলেন, এ ধরণের ঘটনায় আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। অন্য কোন শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

স/শ