সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

বাগাতিপাড়ায় ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

 
এ কর্মসূচীর আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে ১০জন ডিলারের মাধ্যমে ৫ হাজার একশ’ ১১ জন কার্ডধারী হতদরিদ্র ব্যক্তি প্রতি মাসে ৩০ কেজি করে চাল ১০টাকা দরে কিনতে পারবে। সপ্তাহে ৩ দিন শুক্র, শনি ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফেয়ার প্রাইজের দোকান খোলা থাকবে।

 
এ উপলক্ষ্যে ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের সাইলকোনা ও ফাগুয়াড়দিয়াড় বাজারে আনুষ্ঠানিকভাবে চাল বিক্রি উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান।

 
এ সময় সেখানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জাহেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম, ডিলার সোহরাব হোসেন ও মাসুদ রানা, ইউপি সদস্যগন , স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ